রাব্বীকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নবম শ্রেণীর ছাত্র ফজলে রাব্বীর (১৫) দুটি কিডনিই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা দ্রুত রাব্বীর শরীরে কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন, নয়তো তাকে বাঁচানো যাবে না। রাব্বীর জন্য একটি কিডনি পাওয়া গেছে। কিন্তু প্রতিস্থাপনের অস্ত্রোপচার বাবদ প্রয়োজন অন্তত পাঁচ লাখ টাকা। সামান্য জমিজমা বিক্রি করে রাব্বীর বাবা কৃষক মোশাররফ হোসেন ইতিমধ্যে ছেলের চিকিৎসায় তিন লাখ টাকা খরচ করেছেন। তাঁর পক্ষে আর রাব্বীর চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মোশাররফ হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ৮৮৩, সোনালী ব্যাংক, তাড়াশ শাখা, সিরাজগঞ্জ। বিজ্ঞপ্তি।