রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে ‘আনন্দের’ বিজ্ঞান পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের টেবিলে রাখা যন্ত্রপাতি। এক পাশে শিক্ষার্থীরা উন্মুখ হয়ে তাকিয়ে আছে। দেখিয়ে দেওয়ার পর শিক্ষার্থীরা নিজ থেকেই টেলিস্কোপ ব্যবহার পর্যবেক্ষণ করল। ‘এ রকম আয়োজনে প্রথম অংশ নিলাম। দেখে খুবই আনন্দ পাইছি, শিখছিও অনেক।’ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শিরিনা বেগম এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করল।সিলেট নগরের চালিবন্দর এলাকার রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ কর্মসূচির নানা কর্মযজ্ঞে শিরিনার মতো শতাধিক শিক্ষর্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে পুরস্কার দেওয়া হয় ৩৫ জনকে। এ নিয়ে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ ছিল অন্য রকম উর্যাসবমুখর। জনপ্রিয় লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ‘মোবাইল হ্যান্ডস অন সায়েন্স এক্সিবিশন ফর স্কুল’ নামের হাতেকলমে বিজ্ঞান শেখার এ কর্মসূচি পর্যায়ক্রমে আরও ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাদানের মান উন্নয়নবিষয়ক প্রকল্পের আওতায় দেশের ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে হাতেকলমে বিজ্ঞান শেখাতে ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ কর্মসূচি শুরু করা হয়েছে। গত ১৬ এপ্রিল প্রথম পর্যায়ে সিলেটের গোলাপগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ কর্মসূচির সূচনা করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় দ্বিতীয় পর্যায়ে গতকাল সিলেট নগরের রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একনাগাড়ে বিজ্ঞানের এমন হাতেকলমে শিক্ষাকে ওই বিদ্যালয়ের শিক্ষকেরা অনন্য এক উদ্যোগ বলে অভিহিত করেন। যারা পুরস্কার পেল: হাতেকলমের বিজ্ঞান শেখায় ৩৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। মুহম্মদ জাফর ইকবাল পুরস্কৃতদের হাতে বিজ্ঞান, সায়েন্স ফিকশন ও মুক্তিযুদ্ধবিষয়ক বই তুলে দেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত পুরস্কারপ্রাপ্ত ৩৫ জন হচ্ছে: তাহমিনা আক্তার, চম্পামণি, হালিমা আক্তার, স্বর্ণা রানী দেব, জান্নাতুল মার্জিয়া, সুহিনা খাতুন, সুকেরা বেগম, বেলী বেগম, অনুপমা সাহা, শান্তা রানী দে, আকলিমা আক্তার, শাকিলা আক্তার, জেরিনা আক্তার, লুর্যাফা আক্তার, জেবিন আক্তার, সানজিদা পারভিন, শান্তা বেগম, চৈতী তালুকদার, তাহমিনা আক্তার, সাহারা খাতুন, তামান্না ইসলাম, ফাহিমা আক্তার, সুমি বেগম, আমেনা বেগম, রওশন আরা, শিরিনা বেগম, মরিয়ম বেগম, ফাহিমা আক্তার, হাজেরা আক্তার, হাবীবা আক্তার, মোছাম্মর্যা রেখা আক্তার, জান্নাতুল ফেরদৌস, লিজা দাস, মনিরা আক্তার ও রূপা তালুকদার।