রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দজী মহারাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ হিসেবে স্বামী অমেয়ানন্দজী মহারাজ দায়িত্বভার গ্রহণ করেছেন গত সোমবার। তিনি সদ্য প্রয়াত অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দজী মহারাজের স্থলাভিষিক্ত হলেন।দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় স্বামী অমেয়ানন্দজী তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন। স্বামী অমেয়ানন্দজী ১৯৫৫ সালে রামকৃষ্ণ সঙ্ঘের পাটনা কেন্দ্রে যোগদান করেন। রামকৃষ্ণ সঙ্ঘের সপ্তম সঙ্ঘগুরু স্বামী শঙ্করানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য তিনি। এর আগে ১৯৬৭ সালে দশম সঙ্ঘগুরু স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের কাছ থেকে সন্ন্যাস লাভ করেন তিনি। বিজ্ঞপ্তি।