রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের সিরাজ-উদ-দৌলা সড়কে শ্রীরামকৃষ্ণ মিশন ও আশ্রমের জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে একদল লোক ওই জমিতে থাকা কয়েকটি দোকানের মধ্যে একটি দোকানের শাটার ভেঙে ওই জমি দখল করে নেয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।রামকৃষ্ণ মিশন ও আশ্রমের কর্তৃপক্ষ জিডিতে অভিযোগ করে, নিউ মেট্রো সিনেমা হল মোড়ে ১১২/১ হোল্ডিংয়ে আট মাস আগে প্রতিমা রানী দে কোটি টাকা মূল্যের চার শতাংশ জমি আশ্রমকে দান করেন। গতকাল বেলা ১১টার দিকে দীপক কুমার গোপ ও গৌতম কুমার ঘোষ কয়েকজন লোক নিয়ে একটি দোকানঘরের তালা ভেঙে ওই জমি দখল করে নেয়।