রামকৃষ্ণ মিশনের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে’ মুফতি ফজলুল হক আমিনীর এ বক্তব্যের বিষয়ে ঢাকার রামকৃষ্ণ মিশন একটি ব্যাখ্যা দিয়েছে। আমিনী বলেছিলেন, ‘সম্প্রতি ভারতের রামকৃষ্ণ মিশনের ডাকে বাংলাদেশ থেকে একজন শিল্পপতি বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যন।...কি করে তিনি হিন্দু ঐতিহ্যের ধারক রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেন, ভাবতে অবাক লাগে।’এ বক্তব্যের বিষয়ে রামকৃষ্ণ মিশন, বাংলাদেশের সভাপতি ও সম্পাদক গতকাল এক ব্যাখ্যায় বলেছেন, আলোচিত ওই শিল্পপতি রামকৃষ্ণ মিশনের কোনো অনুষ্ঠানে অংশ নেননি। তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনে গেছেন। স্বামী নিত্যানন্দ মহারাজ নামে একজন ব্যক্তি ওই প্রতিষ্ঠানটি চালান। ওই প্রতিষ্ঠানের সঙ্গে রামকৃষ্ণ মিশনের কোনো সম্পর্ক নেই। বিজ্ঞপ্তি।