রামকৃষ্ণ সেবাশ্রমের মন্দির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের জ্যেষ্ঠ সহসভাপতি শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ। উদ্বোধনের পর নগরে সম্প্রীতি শোভাযাত্রা বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান। এ ছাড়া চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী শক্তিনাথনন্দ এবং দেশ ও বিদেশ থেকে আসা বিভিন্ন মহারাজ ও ব্রহ্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রামকৃষ্ণ পরমহংস দেব সব ধর্মের মর্যাদা ও বিশ্বশান্তির জয়গান গেয়েছেন। মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে শান্তি প্রতিষ্ঠায় সবার লক্ষ্য হওয়া উচিত। তাঁরা বলেন, নিপীড়িত মানুষের সেবা করার মাঝেই সুখ নিহিত। সমাজের দরিদ্র মানুষকে সহযোগিতার জন্য সবার এগিয়ে আসা উচিত।
সাম্প্রদায়িকতামুক্ত দেশ ও জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্প্রীতি শোভাযাত্রা বের করা হয়। ঢোল, কাঁসা, শাঁখসহ নানা রকম বাদ্য নিয়ে এতে শত শত নারী পুরুষ অংশ গ্রহণ করেন। নতুন মন্দির উদ্বোধন উপলক্ষে শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা।