রামগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামগঞ্জে ছাত্রলীগের নেতা মো. নোমান হোসেনকে (২২) মারধর করার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে গাছের গুঁড়ি ফেলে রামগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন দলীয় নেতা-কর্মীরা। এ সময় নোয়াখালীগামী যাত্রীবাহী জননী পরিবহনের দুটি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন।গুরুতর আহত নোমান হোসেনকে রামগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ জানান, সড়ক অবরোধের সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।