রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে দুই দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের ফরিদগঞ্জ উপজেলার ফকিরবাজার এলাকার বেইলি সেতুর প্যানেল দেবে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে লোকজন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ফকিরবাজার ও রামগঞ্জ উপজেলার মধ্যবর্তী একটি খালের ওপর ১৫ ফুট দীর্ঘ একটি বেইলি সেতু আছে। সেতুটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই সেতু দিয়ে রামগঞ্জ উপজেলার মানুষ ঢাকায় যাতায়াত করেন। অতিরিক্ত ওজনের মালবাহী ট্রাক চলাচল করায় গত শুক্রবার দুপুরে সেতুর প্যানেল দেবে যায়।