রামগঞ্জে অপহূত স্কুলছাত্রী ১১ দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের স্কুলছাত্রী অপহরণ হওয়ার ১১ দিন পরও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বদরপুর গ্রামের ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে স্থানীয় মাওলানা লুৎফর রহমানের বাড়ির সামনে থেকে ৩ সেপ্টেম্বর একই গ্রামের চৌকিদার বাড়ির ইসমাইল হোসেনের নেতৃত্বে শাহাজাহানসহ চার-পাঁচজন অপহরণ করে মাইক্রোবাসযোগে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রামগঞ্জ থানায় অপহরণ মামলা করেন। এ ব্যাপারে অপহূতার মা বলেন, ‘অপহরণ হওয়ার ১১ দিন পরও আমার মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলা করায় উল্টো অপহরণকারীদের হুমকি-ধমকিতে ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।’ রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, ‘তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন মামলার ২ নম্বর আসামি বাবুলকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারসহ অপহূতাকে উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’