রামগঞ্জে আ.লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমেঞ্চলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা সমেঞ্চলনস্থলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে আট-দশটি ককটেল বিস্ফোরণ ঘটায়। গত শনিবার রাত আটটার দিকে সমেঞ্চলনস্থল চণ্ডীপুর মনসা উচ্চবিদ্যালয় মাঠে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে রাত ১০টা পর্যন্ত চলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। রামগঞ্জ আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চণ্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমেঞ্চলন শুরু হয়। প্রথম অধিবেশন সন্ধ্যা সাতটার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়। সভাপতি পদে কাউন্সিলরদের ভোটের প্রস্তুতি নিলে ওই পদের প্রার্থী নুরুল ইসলাম ও কামাল হোসেন ভূঁইয়ার সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এক পক্ষ ভোট নেওয়ার দাবি জানালে অন্য পক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ক্ষুব্ধ সমর্থকেরা সভাস্থলের চেয়ার ভাঙচুর শুরু করে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আবুল কালাম, সাইফুল ইসলাম, আবুল খায়ের, জামাল হোসেন, কামরুল হাসান ও জাকির হোসেন রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।জানতে চাইলে চণ্ডীপুর আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে গেলে প্রার্থী কামাল হোসেন বাগিবতণ্ডা শুরু করেন। হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে সমেঞ্চলন ভণ্ডুল করে দেয়। অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটানোর কারণে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগ অস্বীকার করে সভাপতি প্রার্থী কামাল হোসেন ভূঁইয়া বলেন, বর্তমান সভাপতি নুরুল ইসলাম আবারও সভাপতি পদে নির্বাচিত হতে ত্যাগী নেতা-কর্মীদের কাউন্সিলর না করে বিএনপির কিছু লোককে কাউন্সিলর মনোনীত করেন। বিষয়টি উপজেলা নেতাদের অবহিত করা হয়। তাঁরা কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।