রামগঞ্জে ইয়াবা বড়িসহ ৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাতে নগদ টাকা ও ইয়াবা বড়িসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম ওই পাঁচজনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ গেটসংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে পৌরসভার কর্মচারী মিয়া আলমগীর হোসেন, আবদুর রহমান, আলমগীর হোসেন, জাকির হোসেন ও আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৪ হাজার টাকা ও চারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।মিয়া আলমগীর হোসেন রামগঞ্জ পৌরসভার প্রকৌশল শাখার কার্যসহকারী পদে কর্মরত।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহাম্মেদ প্রথম আলোকে বলেন, মিয়া আলমগীর অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকায় তাঁকে এখান থেকে অন্যত্র বদলি করা হয়। পরে তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। তিনি বলেন, মিয়া আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মেয়র আরও বলেন, মিয়া আলমগীর বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।