রামগঞ্জে কাউন্সিলর প্রার্থীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেনকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার এলাকায় মিছিল করে প্রচারণা চালান। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। দেলোয়ার রিটার্নিং কর্মকর্তার কাছে দোষ স্বীকার করায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
রামগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ বলেন, প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘন করায় এক প্রার্থীর এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।