রামগঞ্জে কিশোরী ও ২ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার নন্দনপুর গ্রাম থেকে গত রোববার রাতে এক কিশোরী ও দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।পুলিশ সূত্রে গেছে, ওই কিশোরীর (১৪) বাবা আবুধাবীপ্রবাসী। সে ঢাকার জুরাইন এলাকায় নানাবাড়িতে থাকে। তার অমতে বিয়ে ঠিক করায় সে নানাবাড়ি থেকে পালিয়ে টঙ্গিতে ফুফুর বাড়ি যেতে চায়। এ জন্য পূর্বপরিচিত জুরাইনের রাজু আহমেঞ্চদের (২১) সহায়তা চায় সে। পরে রাজু ও তাঁর বন্ধু টিটু আহমেঞ্চদ (২৩) কিশোরীকে রামগঞ্জ নিয়ে আসে। রাত দুইটার দিকে বাস থেকে নেমে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় টহল পুলিশের সন্দেহ হলে তাঁদের আটক করে।