রামগঞ্জে কুপিয়ে ভাইকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কলসমা গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় বড় ভাই হত্যা করেছেন ছোট ভাই জহির পাটওয়ারীকে (৩২)। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নাছরিন আক্তার গতকাল শনিবার বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন।জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই তাজুল ইসলাম পাটওয়ারী জহিরকে দা দিয়ে এলোপাতাড়ি কোপ মারেন। কয়েকটি কোপ গলা ও ঘাড়ে পড়ে মারাত্মকভাবে জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনি মারা যান।