রামগঞ্জে গাড়িচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কে গতকাল রোববার বাসচাপায় মো. নজরুল ইসলাম নামে গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।পুলিশ জানায়, নজরুল ইসলাম (৪০) গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে পৌর এলাকার কাজীরখিল গ্রাম থেকে ঋণের কিস্তি তুলে রামগঞ্জে শহরে ফিরছিলেন। পথে ওই সড়কের কাজীরখিল এলাকায় রামগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মো. ফজলুল হকের ছেলে।এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।