রামগঞ্জে ঘর ও সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একজনের নির্মাণাধীন বসতবাড়ি ও ওই বাড়ির ৩০০ ফুট সীমানাপ্রাচীর প্রতিপক্ষের লোকজন ভেঙে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।ক্ষতিগ্রস্ত আবুল হাশেম অভিযোগ করেন, তাঁর বাড়িটি ৫৮ শতাংশ জমির ওপর। প্রায় দুই বছর আগে তিনি বাড়ির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। গত শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় তাজল ইসলাম, নজরুল ইসলামসহ কয়েকজনের নেতৃত্বে ৭০-৮০ জন সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভেঙে ফেলে। এ সময় সন্ত্রাসীরা তাঁর নির্মাণাধীন বসতঘরও ভাঙচুর করে। নজরুল ইসলাম বলেন, ‘আবুল হাশেম বেআইনিভাবে আমাদের জমি দখল করে সীমানাপ্রাচীর ও ঘর নির্মাণ করেন। ওয়ারিস সূত্রে আমরা জমির মালিক। এ জন্যই সীমানাপ্রাচীর ও ঘর ভেঙে দিয়েছি।’