রামগঞ্জে চাঁদার দাবিতে দুই শিক্ষক লাঞ্ছিত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হোটাটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার ও সহকারী শিক্ষক আলী হোসেনকে গত বৃহস্পতিবার দুপুরে পাঠদানকালে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল শুক্রবার মামলা দায়ের করা হয়েছে।প্রধান শিক্ষক পারভিন আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলাটি করেন।পারভিন আক্তার জানান, হোটাটিয়ার নিলামবাড়ির আ. মতিনসহ ছয়জন দীর্ঘদিন ধরে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন। নির্ধারিত সময়ে ওই টাকা না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সামনে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে দুই শিক্ষককে লাঞ্ছিত করেন। তিনি আরও জানান, চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত আসামিরা শিক্ষকদের পাঠদান করতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেন পাটোয়ারী জানান, শিক্ষকদের লাঞ্ছিত করার পর শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মন্জুরুল হক আকন্দ জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রেজা মাহমুদ আলফু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।