রামগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তা এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। এ সময় নয়টি সিএনজি, একটি প্রাইভেট হাসপাতাল, একটি কিন্ডারগার্টেন ও সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের কর্মী মো. রুবেল, মো. রাসেদ, দেলোয়ার, আলমগীর, আনোয়ার, মনির, জুয়েল, মো. মিলন, পথচারী নেছার আহমেঞ্চদ, মো. সুমন, জামাল উদ্দিন, আবদুর রহমান; জামায়াত-শিবিরের কর্মী সাইফুল ইসলাম, ফয়েজ আহমেঞ্চদ, রায়হান উদ্দীন, রামগঞ্জ থানার এসআই আরেফিনসহ ১৭ জন আহত হন। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার দুপুরে সোনাপুর বড় মসজিদ এলাকা থেকে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাস্তার দিকে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা সুমন ভূইয়া, মো. জিয়া বাধা দেন। এ সময় মিছিলকারীরা হামলা চালিয়ে ছাত্রলীগের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। বিক্ষোভকারীরা চিতোষী রোডের সিএনজি স্টেশনের নয়টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। অপর দিকে ছাত্রলীগের কর্মীরা বেসরকারি একটি হাসপাতালসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী জানান, জামায়াত-শিবির শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের গাড়ি ভাঙচুর করায় তারা জামায়াত-শিবিরের কর্মীকে ধাওয়া করে। চিতোষী রোডের সিএনজি স্টেশনের সিএনজি ও বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং কয়েকজনকে শিবিরের কর্মীরা পিটিয়ে আহত করে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন বলেন, জামায়াত-শিবির শহরে শান্তিপূর্ণ মিছিল বের করার পর ছাত্রলীগের ক্যাডাররা এতে হামলা করে। তারা জামায়াতের নেতা-কর্মীদের সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে। রামগঞ্জ থানার ওসি এ কে এম মন্জুরুল হক আকন্দ বলেন, সংঘর্ষের খবর পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুল জান্নাতসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।