রামগঞ্জে তিন স্বর্ণের দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজারে গত সোমবার রাতে তিন স্বর্ণের দোকানে ডাকাতি হয়। ডাকাতেরা এ সময় তিনটি দোকান থেকে ৪৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সোমবার সন্ধ্যায় সোনাপুর বাজারে আট-নয়জনের ডাকাত দল এসে মেসার্স পি কে জুয়েলার্সের সামনে আটটি ফাঁকা গুলি করে ও ১৫-১৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ডাকাতেরা পি কে জুয়েলার্সের আসবাব ভেঙে ২৭ ভরি, অন্বেষা জুয়েলার্স থেকে ১০ ভরি এবং গুরু শিল্পালয় থেকে ৮ ভরি স্বর্ণালংকার লুট করে দিয়ে যায়।