রামগঞ্জে বিএনপির কর্মিসভায় সন্ত্রাসী হামলা, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে গত মঙ্গলবার বিকেলে বিএনপির কর্মিসভায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।আহত ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং দেলোয়ার হোসেন, শামসুল ইসলামসহ ছয়জনকে রামগঞ্জের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, হাসেম ডাক্তারের বাড়িতে পূর্বনির্ধারিত কর্মিসভা চলাকালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ছয়-সাতটি মোটরসাইকেলে করে এসে হামলা চালান।তবে ছাত্রলীগের নেতা মাসুদ বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হয়রানি করতে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে।