রামগঞ্জে মন্দিরে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া শ্রীশ্রী সনাতন হরিসভা মন্দিরে গত শনিবার রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে মন্দিরের বেশ কয়েকটি প্রতিমাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক আকন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।