রামগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁর গ্রামের বাড়ি ভোলাকোট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাহিদুলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর অনেকে উল্লাস প্রকাশ করে গতকাল শুক্রবার মিষ্টি বিতরণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন জানান, দলের বর্ধিত সভায় জাহিদুলের বিরুদ্ধে আলোচনা হয়েছে। তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে লোকজন অতিষ্ঠ। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদুলকে গ্রেপ্তারের বিষয়টি রামগঞ্জ থানার ওসি মোহামঞ্চদ লোকমান হোসেন নিশ্চিত করেছেন।