রামগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরে সড়ক ও জনপথ বিভাগের জমির ওপর গড়ে ওঠা অবৈধ শতাধিক স্থাপনা গতকাল শনিবার উচ্ছেদ করেছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের রামগঞ্জ টেম্পোস্ট্যান্ড থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের দুই পাশে প্রভাবশালী লোকজন দখল করে নিয়েছেন। তাঁরা এ জমিতে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছেন। এর মধ্যে কয়েকটি ভবনও রয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয়। এ লক্ষ্যে দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার মাইকিংও করা হয়। গতকাল সকাল থেকে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ, র্যা ব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল। এক বছর পর আবারও তাঁরা জমি দখল করেন। অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।