রামগঞ্জে শিক্ষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক অহিদুর রহমানের (৩৭) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। রামগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রামগঞ্জ বাইপাস এলাকায় গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন
করা হয়।
মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন শিক্ষক মো. কামাল হোসেন ও মো. জহিরুল ইসলাম, নিহত শিক্ষকের ভাই আনোয়ার হোসেন, শিক্ষার্থী রাশিদা আক্তার প্রমুখ। একই দাবিতে এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ সমাবেশ করেন।
পুলিশ জানায়, অহিদুর রহমান ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার রায়েরবাগে তাঁর বড় ভাই আনোয়ার হোসেনের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ২১ ফেব্রুয়ারি সকালে কুমিল্লার চান্দিনায় কাঠের পুল এলাকার একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। খবর পেয়ে অহিদুরের স্বজনেরা কুমিল্লার চান্দিনা থানায় গিয়ে তাঁর লাশের ছবি শনাক্ত করেন।