রামগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে গতকাল রোববার রাত সাড়ে আটটায় প্রতিপক্ষের হামলায় ফরিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে।
তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য। এ সময় তার এক সহপাঠি মামুনুর রশিদ গুরুতর আহত হন।
জানা গেছে, ওই গ্রামের জয়নাল ও মাসুদের সঙ্গে ফরিদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। ওই জমিতে মাসুদ ও জয়নাল স্থাপনা নির্মাণ করায় গতকাল ফরিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে ফরিদকে লাঠিপেটা করে। স্থানীয় লোকজন ফরিদকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় উপজেলা যুবলীগ বিক্ষোভসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, এলাকাবাসী এ ঘটনায় পাঁচজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।