রামগঞ্জে সাংসদকে সোনার নৌকা উপহার
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শ্রীরামপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সোনার নৌকা উপহার দেওয়া হয়।
ওই অনুষ্ঠানে মাইকে ঘোষণা দিয়ে সাংসদের হাতে উপহারটি তুলে দেন ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহামঞ্চদ। তবে এ সময় সাংসদ উপহার গ্রহণেঅস্বীকৃতি জানান। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের অনুরোধে তা গ্রহণ করেন। ওই নৌকায় প্রায় সাত ভরি সোনা ব্যবহার করা হয়েছে।
এ ব্যাপারে ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সাংসদ এম এ আউয়ালকে সোনার তৈরি নৌকা দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমপি এই এলাকার সন্তান। তাঁর সমঞ্চানার্থে আমরা সংগঠনের পক্ষ থেকে এ সোনার নৌকা উপহার দিয়েছি।’
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন এম এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ শাহজাহান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এম এ মমিন পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী।
এ ব্যাপারে জানতে সাংসদ এম এ আউয়ালের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে ওই ফোন ধরে তাঁর ব্যক্তিগত সহকারী দাবি করে মিতুল নামের এক ব্যক্তি বলেন, ‘উপহারটি একটি সামাজিক প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে দেওয়া হবে। এমপি মহোদয় অপ্রস্তুত ছিলেন। তার পরও এলাকার নেতা-কর্মীদের অনুরোধে এটি গ্রহণ করা হয়েছে।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাংসদ নির্বাচিত হওয়ার পর গত ১৬ জানুয়ারি থেকে এম এ আউয়ালকে এলাকায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ নিয়ে বিভিন্ন এলাকায় প্রায় ২০টি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো।