রামগঞ্জে স্বাস্থ্যকর্মীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অঞ্জনা রানী সাহা (৫৫) নামের এক স্বাস্থ্যকর্মী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রামগঞ্জ পৌর শহরের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অঞ্জনা রানী রতনপুর এলাকার মৃত মতিলাল সাহার স্ত্রী ও রামগঞ্জ সরকারি হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক পদে চাকরি করতেন। রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহাজান বলেন, কয়েক বছর ধরে অঞ্জনা রানীর একটি মেয়ে মানসিকভাবে অসুস্থ। এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল । এ কারণে গতকাল সকালে তিনি একটি পরিত্যক্ত শৌচাগারে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। বাড়ির লোকজন শৌচাগারে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শৌচাগারের ভেতরে একটি ম্যাচলাইট ও কেরোসিনের বোতল পাওয়া গেছে। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।