রামগড়ে ইউপিডিএফের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার রামগড় উপজেলার গুইমারা থানার চেংগুলিপাড়া থেকে গতকাল শনিবার ভোরে সিন্দুকছড়ি সেনা জোনের সেনারা দুই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মীকে আটক করেছেন। আটক ব্যক্তিদের পরে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিরা হলেন সাজাইমং মারমা (৩৫) ও মনি কিশোর ত্রিপুরা (৩৪)। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও আট রাউন্ড তাজা ও সংগঠনের গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

গুইমারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আরফান আটকের কথা স্বীকার করেছেন। এদিকে ইউপিডিএফের জেলার সমন্বয়ক প্রদীপন খীসা দুই ইউপিডিএফ সদস্যের আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।