প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে গতকাল শনিবার ২৬ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ছয়জনকে জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ ধরার অভিযোগে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ও লক্ষ্মীপুরের নির্বাহী হাকিম মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।