রামগতি পৌরসভার আট কাউন্সিলরের আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আটজন কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁদের যোগদান উপলক্ষে গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওয়ামী লীগে যোগ দেওয়া কাউন্সিলরেরা হলেন: মো. নিজাম উদ্দিন, মো. বেলাল, মো. মনিরুল ইসলাম, মাহবুবুল আলম, প্রদীপ মজুমদার, রীনা রানী দাস, ফকরুন নাহার ও তৃতীয় প্যানেল মেয়র নাছিমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জেবাহ উদ্দিন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন।
রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি-সমর্থিত ওই কাউন্সিলরেরা আওয়ামী লীগে যোগ দেন।