রামগতিকে নদীভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেন। রামগতি স্টুডেন্ট ইউনিটের ব্যানারে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এস এ কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।