রামগতিতে অগ্নিকাণ্ড ১০টি দোকান ভস্মীভূত ৫০ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন চর গজারিয়ার আজাদ বাজারে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে মালামালসহ ১০টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। মশার কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানঘরের মালিকেরা দাবি করছেন।ক্ষতিগ্রস্তরা হচ্ছেন পার্টস দোকানদার মো. মোতাছিন, চা দোকানদার মো. জামাল উদ্দিন, মুদি দোকানদার মো. ইসমাইল, মো. আলাউদ্দিন, কাপড় দোকানদার মো. সেলিম (দুটি দোকান), মো. রফিক হাজি, নুরুল ব্যাপারী, মো. জসিম উদ্দিন ও মো. জাকের।