রামগতিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজেন্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। সর্বশেষ, আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল বাহিনী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে বারোটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, এ পর্যন্ত ৫০-৬০টি দোকান ভস্মিভূত হয়েছে। লক্ষ্মীপুর ও রামগতির দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এ মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এ অগ্নিকাণ্ডে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।