রামগতিতে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে রামগতি পৌরসভার বাণী সিনেমা হল এলাকায় চর আলেক্সান্ডার-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আবি আবদুল্লাহ ওরফে আবু মিয়া (৬০)। তিনি রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেজাউল হক পাটোয়ারীর ছেলে। চর আলেক্সান্ডার বাজারে তিনি একটি স্টেশনারি দোকান চালাতেন।

নিহত আবু মিয়ার ছোট ভাই মো. আবদুল হাকিম জানান, আজ সকাল ১০টার দিকে দোকানে যাওয়ার জন্য আবু মিয়া বাড়ি থেকে বের হন। মহাসড়কে গিয়ে একটি রিকশায় ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। আবু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।