রামগতিতে কালবৈশাখী ২৫টি ঘর বিধ্বস্ত দুই নারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম তেলিরচরের চেয়ারম্যান বাজার ও কামাল বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে কালবৈশাখীর আঘাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানসহ ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় অন্তত দুই নারী আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কালবৈশাখী আঘাত হানে। প্রায় দুই মিনিটের মধ্যে চর গজারিয়া দাখিল মাদ্রাসার টিনশেড ঘর উড়ে যায়। চেয়ারম্যান বাজারের নুরানী মাদ্রাসা, বাজারের দুই চায়ের দোকান এবং মেঘনা জেলে সমিতির কার্যালয় বিধ্বস্ত হয়। এ ছাড়া ওই এলাকার আরও অন্তত ২০টি বসতঘর বিধ্বস্ত হয়।