রামগতিতে ছাত্রদলের নেতার ওপর ছাত্রলীগের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরে গতকাল বুধবার বিকেলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর হামলায় আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল বাশার আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।খায়রুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সন্ধ্যার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. দিদার বলেন, বিকেলে কলেজের সামনে প্রশিকা ভবনের কাছে ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে খায়রুলের ওপর হামলা চালান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, গত মে মাসে খায়রুলসহ ছাত্রদলের একদল নেতা-কর্মী ছাত্রলীগের এক নেতাকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।