রামগতিতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা একাংশের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গত শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে। এতে একাংশ ক্ষোভ প্রকাশ করেছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে পৌর মাঠে আয়োজিত ছাত্রসমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী এ ঘোষণা দেন।৫১ সদস্যের নতুন কমিটিতে মো. মাহে আলম রায়হানকে সভাপতি, মো. জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সাইফ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী ওই কমিটি অনুমোদন করেন। তবে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিনের অভিযোগ, সম্মেলন ছাড়া এ কমিটি গঠন করে গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়েছে। ২০১০ সালের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলন বা বর্ধিত সভা ছাড়াই তাঁদের স্বপদে বহাল থেকে এককভাবে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির অনুমোদন নিয়েছেন। এই অভিযোগ অস্বীকার করে মাহে আলম দাবি করেন, কমিটি গঠনে গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়নি।