রামগতিতে জলদস্যু নাছির বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর জলদস্যু নাছির বাহিনীর প্রধান মো. নাছির উদ্দিন ওরফে নাছির ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চর রমিজ ইউনিয়নের হোসেন মার্কেট এলাকা থেকে গতকাল শনিবার স্থানীয় লোকজন তাঁকে আটক করে। পরে বড়খেরি নৌ-ফাঁড়িতে তাঁকে সোপর্দ করা হয়। বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, কোস্ট গার্ডের অস্ত্র ছিনতাই মামলায় নাছিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রামগতি থানায় আরও একটি মামলা রয়েছে। নোয়াখালীর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ পাল বলেন, ছয় জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে গত ২৬ জুলাই নাছির ডাকাতের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা হয়েছে।