রামগতিতে জামায়াতের চার কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার থেকে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামীর চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রামগতি পৌরসভার চর সেকান্দর সাহা পাড়ার মো. নুরনবী, শিক্ষা গ্রামের মো. গোলাম মাওলা, মো. সুমন ও সবুজ গ্রামের মাহফুজুর রহমান।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান চৌধুরী জানান, গ্রেপ্তার হওয়া জামায়াতের কর্মীরা গভীর রাতে উপজেলা সদরে মতিউর রহমান নিজামীসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগাচ্ছিলেন।