রামগতিতে ঝড়ে ২২টি ঘর বিধ্বস্ত দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম তেলির চরে গতকাল শনিবার ঝড়ে দোকান, মসজিদসহ ২২টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় চাপা পড়ে দুই গৃহবধূ আহত হয়েছেন। চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। খুব অল্প সময় স্থায়ী এই ঝড়ে ৬ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী মেম্বার জামে মসজিদ; কামাল বাজারে নুরউদ্দিন ও মাকসুদের দোকান এবং মো. এমরান, মো. আপন, মো. মোস্তফা ও জহির উদ্দিনের বসতবাড়িসহ ২২টি ঘর বিধ্বস্ত হয়।