রামগতিতে পন্টুন ডুবে গেছে, ১২ দিন ধরে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বহদ্দারহাট লঞ্চঘাটের পন্টুনটি ডুবে গেছে। গত ৮ জুন তলা ছিদ্র হয়ে পন্টুনটি ধীরে ধীরে ডুবে যায়। এতে ওই ঘাট দিয়ে উঠা-নামা করতে গিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছে।পন্টুন ইজারাদার গোলাম মাওলা জানান, গত ৮ জুন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বহদ্দারহাট লঞ্চঘাটের পন্টুন এসপি-২১১ ডুবে যায়। এতে সি-ট্রাক, শহীদ শেখ রাসেলসহ বিভিন্ন রুটের ব্যক্তিমালিকানাধীন যাত্রীবাহী লঞ্চগুলোকে ওই ঘাটে ভিড়তে পারছে না।ইজারাদার গোলাম মাওলা অভিযোগ করেন, পন্টুনটি ডুবে যাওয়ার ঘটনা তাৎক্ষণিক বিআইডব্লিউটিএর চাঁদপুর বন্দর কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে তিনি ডুবে যাওয়া পন্টুনটি উদ্ধার এবং নতুন পন্টুন স্থাপনের উদ্যোগ নেননি। বিআইডব্লিউটিএর উপপরিচালক ও চাঁদপুর নদীবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা (পোর্ট অফিসার) মো. আবুল বাসার মজুমদার জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে আবেদনপত্রটি নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।