রামগতিতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে গত রোববার রাতে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে রাখা একটি ট্রাকও ভাঙচুর করা হয়। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আলম হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাকালীন রাত ১২টা ৫৫ মিনিটে বিদ্যুৎ চলে গেলে শতাধিক মানুষ তাঁদের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা ইট নিক্ষেপ করে। এতে দরজা ও জানালার ক্ষতি হয়। ইটের আঘাতে রামগতি থানার কনস্টেবল মো. রফিক (৬০৫), ট্রাকচালক জামাল উদ্দিনসহ পাঁচজন আহত হন। মো. আলম হোসেন আরও জানান, লক্ষ্মীপুর-চৌমুহনী ৩৩ কেভি লাইনে বাংলাবাজার এলাকায় আকস্মিকভাবে একটি তার ছিঁড়ে পড়লে ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ১০-১৫ মিনিটের মধ্যেই বিকল্প লাইনে আবার বিদ্যুৎ সরবরাহ করা হয়।