রামগতিতে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ছাত্রলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জহির উদ্দিন ওরফে সুমনকে আটক করেছে পুলিশ। গত বুধবার তাঁকে আটক করা হয়।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক খান বলেছেন, বুধবার দুপুরে সুমন চর আলেকজান্ডারে আসার পথে সোনাপুর বাসস্ট্যান্ডে তাঁকে বাসশ্রমিক নেতারা আটক করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাস চলাচল বন্ধ করে দেন। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। এনামুল হক জানান, এর আগে গত রোববার সুমন জেলা পরিষদের পুকুরের পাকা ঘাট দখল করে ঘর তোলেন। বাধা দিলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জামান খান, উপজেলা ভূমি অফিসের কানুনগো সুব্রত দেওয়ান ও প্রথম আলোর রামগতি প্রতিনিধি শাজাহান তালাসীকে লাঞ্ছিত করেন।