রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে গতকাল রোববার সকালে আবু তাহের সর্দার (৫৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আবু তাহেরের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে কাজ করছিলেন। ওই সময় সেখানে বিদ্যুতের তার জড়িয়ে থাকা একটি বাঁশ কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।