রামগতিতে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ সোবহান জানান, বন বিভাগ, কৃষি বিভাগ ও ফলদ বৃক্ষের চারা উৎপাদনকারী বিভিন্ন নার্সারির ১২টি স্টল রয়েছে মেলায়। মেলা উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ ছাত্রছাত্রীর মধ্যে বিনা মূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শফি কামাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ সোবহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন ও উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন।