রামগতিতে বেইলি ব্রিজ ধসে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষীপুরের রামগতিতে ইটবোঝাই একটি ট্রাকসহ বেইল ব্রিজ ভেঙে পড়ে। ছবি: শাজাহান তালাশী।
লক্ষীপুরের রামগতিতে ইটবোঝাই একটি ট্রাকসহ বেইল ব্রিজ ভেঙে পড়ে। ছবি: শাজাহান তালাশী।

লক্ষীপুরের রামগতিতে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ইট বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ট্রাক চালক, তাঁর সহকারী ও একজন পথচারী আহত হয়েছেন। আহতেরা হলেন—মো. মামুন (৩৫), সোহেল (৩০), সিদ্দিক মাঝি (৩০)।

লক্ষীপুরের রামগতিতে ইটবোঝাই একটি ট্রাকসহ বেইল ব্রিজ ভেঙে পড়ে। ছবি: শাজাহান তালাশী।
লক্ষীপুরের রামগতিতে ইটবোঝাই একটি ট্রাকসহ বেইল ব্রিজ ভেঙে পড়ে। ছবি: শাজাহান তালাশী।

সরেজমিনে দেখা গেছে, ঘটনার পর থেকে আলেকজান্ডার সোনাপুর সড়ক ও রামগতি-সোনাপুর সড়কে যানবাহন চলাচলসহ বন্ধ রয়েছে। ঘটনার পর রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী কমর্ককর্তা আজগর আলী।
বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, পথচারীদের চলাচলের জন্য বিকল্প হিসেবে একটি সাঁকো তৈরি করা হচ্ছে। এ ছাড়া যানবাহন চলাচলের ব্যবস্থা করতে লক্ষীপুর সড়ক ও জনপথ বিভাগের লোকজন ঘটনাস্থলে আসছেন।