রামগতিতে ভূমিহীন সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গতকাল সোমবার ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূমিহীন আঞ্চলিক কমিটি উপজেলার চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সম্মেলনের আয়োজন করে। এতে পাঁচ শতাধিক ভূমিহীন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি ফেরদৌস হোসেন। সম্মেলনে বক্তব্য দেন রামগতি আহমদিয়া কলেজের শিক্ষক জামশেদা জং চৌধুরী, সাংবাদিক শাজাহান তালাসী, নিজেরা করির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মিজানুর রহমান প্রমুখ। সম্মেলন শেষে গণনাটক জাগো নারী মঞ্চস্থ হয়।