রামগতিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডারে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। শাহবাগের প্রজন্ম চত্বরের ‘গণজাগরণ মঞ্চ’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানবতাবিরোধী রাজাকারদের ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ওই সমাবেশের আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপজেলা কমান্ডার মো. হাসান মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার মো. আনোয়ারুল হক, সহকারী কমান্ডার মো. নুরুজ্জামান, মুক্তিযুদ্ধকালীন রামগতি-হাতিয়া অঞ্চলের সহকারী আঞ্চলিক কমান্ডার শাহ মো. আবদুল মাজেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার মো. শাজাহান কবীর প্রমুখ।