রামগতিতে মেঘনা থেকে যুবতীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবতীর পরনে সাদা সালোয়ার কামিজ। তঁার বয়স আনুমানিক ২৬ বছর। তিনি জানান, লাশটি বর্তমানে রামগতি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
সাফিউর রহমান আরও জানান, লাশটি ডুবে যাওয়া লঞ্চ এমভি পিনাক-৬ এর যাত্রী হতে পারে ধারণা করা হচ্ছে।