রামগতিতে মেঘনায় ৮৪৭ টন চালসহ জাহাজ ডুবেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়ায় মেঘনা নদীতে গতকাল বুধবার ৮৪৭ টন চালসহ এমভি গোলাপ-২ নামের একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। আরেকটি জাহাজের ধাক্কায় এটি ডুবে যায় বলে জানা গেছে।ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. দেলোয়ার হোসেনের অভিযোগ, গতকাল বুধবার ভোরের দিকে এমভি সেভেন সার্কেল-১২ নামের একটি মালবাহী জাহাজের ধাক্কায় এমভি গোলাপ-২-এর এক পাশ ফেটে গিয়ে তা ডুবে যায়। তবে এমভি সেভেনের মাস্টার মো. মাহবুব আলম জানান, তীব্র স্রোতে এমভি গোলাপ তাঁর জাহাজে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে। এমভি গোলাপ খুলনা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক খান বলেন, এমভি সেভেন জাহাজটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।